Saturday, March 14, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের দিনই ছাত্রীর অস্বাভাবিক মৃ*ত্যু! কারণ খুঁজছে পুলিশ

Date:

Share post:

আজ থেকেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক আগের দিন , সোমবার এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর (HS Student) রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে।


আরও পড়ুন:সরস্বতী পুজোর থিমের শাড়ি এলাকায় বিলি করলো টাকি স্কুলের পড়ুয়ারা !

সোমবার দুপুরে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী মঞ্জিষ্ঠা ভাদুড়ীর অগ্নিদগ্ধ দেহ নিজের বাড়িতেই উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সোমবার সন্ধ্যাবেলায় তার মৃত্যু হয়।পরীক্ষার আগের দিন মেয়ের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ছাত্রীর পরিবার।

পড়শিদের কথায়, বিজ্ঞানের ছাত্রী মঞ্জিষ্ঠা পড়াশুনাতে খুবই ভাল ছিল। শুধু পড়াশুনা নয়, তার গানের গলাও ছিল অপূর্ব। স্কুলের হোক বা পাড়ার যেকোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক পড়ত মঞ্জিষ্ঠার। তেমন একটা মেয়ের এভাবে মৃত্যু হবে তা মেনে নিতে পারছেন না কেউই।
মঞ্জিষ্ঠার মৃত্যুর পর তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...