Sunday, May 17, 2026

রান্নার গ্যাস ১২০০, চিকেন আড়াইশো পার! হেঁশেলে আ*গুন

Date:

Share post:

পরপর তিনবার! ডিমের পর ফের বাড়ল মুরগির মাংসের দাম। আর তার জেরে এখন নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্ত মানুষজনের। বড়দিনের আগেই দাম তো বেড়েছিল চিকেনের। ফের পয়লা বৈশাখের পর কলকাতা–সহ গোটা রাজ্যের বাজারেই মুরগির মাংসের দাম আবার ঊর্ধ্বমুখী। স্বভাবতই কব্জি ডুবিয়ে মাংস ভাত খাওয়াও এখন দায়।

আরও পড়ুন:বর্ডার-গাভাস্কর ট্রফি জয়ের পর আড্ডায় বিরাট-দ্রাবিড়, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

সামনেই পয়লা বৈশাখ। বাঙালির উৎসবের মরশুম আসন্ন বলাই যায়। তার আগে আজ , মঙ্গলবার কলকাতায় গোটা মুরগির পাইকারি দর ১৬০ টাকা। গত একমাসে প্রায় ৪০-৪৫ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। জোগান কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এর আগে গত ডিসেম্বরেও বাড়ে মুরগির মাংসের দাম। সেই সময় ২২০-২৩০ টাকায় পৌঁছয় মুরগির দাম।  গোটা মুরগি পাইকারি বাজারে তখন দাম বেড়ে হয় ১২৮ টাকা।
চলতি বছর গত জানুয়ারিতে বাড়ে ডিমের দাম। কলকাতার  বাজারে একটা ডিমের দাম এখন ৭ টাকা। এর আগে নভেম্বরের শেষে ডিমের দাম ৫০ পয়সা বেড়েছিল। এখন হাঁসের ডিম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম বাড়ায় পকেটে টান পড়ছে সাধারণ ক্রেতাদের।


প্রসঙ্গত, পেট্রোল সেঞ্চুরি করেছে অনেক আগেই । ডিজেলও সেঞ্চুরি ছুঁইছুঁই।রান্নার গ্যাসের দাম তো মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে।এই পরিস্থিতিতে হেঁশেল সামলাতে রীতিমত নাজেহাল মধ্যবিত্ত। তারমধ্যেই উৎসবের মরশুম আসতেই আবার দাম বাড়ল মুরগির মাংসের।খাদ্যতালিকায় দিনকে দিন পুষ্টিকর খাবার বাদের তালিকায় চলে যাওয়ার জোগাড়।

 

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...