Wednesday, June 24, 2026

আদানি গোষ্ঠীকে বিপুল টাকা ঋণ দিয়েছে LIC, টাকার অঙ্ক প্রকাশ্যে আনলেন নির্মলা

Date:

Share post:

সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা কি ঝুঁকির মুখে? আদানি গোষ্ঠীর(Adani Group) শেয়ারে এলআইসির(LIC) বিনিয়োগ নিয়ে আগেই উঠেছিল এই প্রশ্ন। এবার আরও বড় রিপোর্ট প্রকাশ্যে আনলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala Sitaraman)। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন আদানি গোষ্ঠীকে বিপুল টাকা ঋণ দিয়েছে দেশের সাধারন মানুষের অন্যতম সঞ্চয়ের জায়গা LIC। আদানিকে ঋণ দেওয়ার পর থেকেই এলআইসির শেয়ার ও লোন পোর্টফোলিও নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে সংসদে। এই ঋণ নিয়ে সরব হয়েছে বিরোধী সাংসদরা।

সোমবারই আদানি গোষ্ঠীতে LIC-ঋণ নিয়ে তথ্য প্রকাশ্যে এনেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটি প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার সময় তিনি জানান, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে LIC-র ঋণের পরিমাণ ৫ মার্চ ৬,১৮৩ কোটি টাকায় নেমে এসেছে। ৩১ ডিসেম্বর ২০২২-এ এই পরিমাণ ছিল ৬,৩৪৭ কোটি টাকা। অর্থমন্ত্রী আরও জানান, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২২ ও ৫ মার্চ ২০২৩তে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির কাছে LIC-র ঋণের পরিমাণ ছিল যথাক্রমে ৬,৪৪৭.৩২ কোটি ও ৬,১৮২.৬৪ কোটি টাকা।

সংসদ অধিবেশনে বিরোধীদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আদানি গ্রুপের আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সর্বোচ্চ ৫,৩৮৮.৬০ কোটি টাকার এক্সপোজার রয়েছে। একইভাবে, আদানি পাওয়ার মুন্দ্রার কাছে ২৬৬ কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-১ এর কাছে ৮১.৬০ কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-৩ এর এক্সপোজার রয়েছে ২৫৪.৮৭ কোটি টাকা, রায়গড় এনার্জি জেনারেশন লিমিটেডের ৪৫ কোটি টাকা ও রায়পুর এনারজেন লিমিটেডের ১৪৫.৬৭ কোটি টাকার এক্সপোজার রয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...