Sunday, May 17, 2026

টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ

Date:

Share post:

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল ED। মঙ্গলবার তৃণমূল নেতার হিসাবরক্ষককে দিল্লিতে (Delhi) ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন- এসব নিয়েই মণীশকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি তদন্তে অসহযোগিতা করেন বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও টানা জেরা করা হয় তাঁর হিসেব রক্ষককে। এর আগে ইডির কাছে মণীশ দাবি করেছিলেন, তিনি একজন চার্টাড অ্যাকাউন্টেন্ট। তিনি যা যা করেছেন তার পেশার তাগিদে অনুব্রত মণ্ডলের কথাতেই করেছেন। যদিও অনুব্রত সেই দাবি নস্যাৎ করে বলেন, তিনি কিছু জানেন না। এই পরিস্থিতিতে মঙ্গলবার অনুব্রত ও মনীশকে মুখোমুখি বসানো হয়। দুজনের বয়ান ভিডিও রেকর্ডিং করা হয়। অনুব্রতর সমস্ত হিসাবেই রাখতেন মণীশ। সেই নথি দেখিয়ে অনুব্রতর মুখোমুখি জেরা করা হয় তাঁকে। জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেফতার করে ইডি। বুধবার, অনুব্রত-কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে।

আরও পড়ুন- বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও প্রশিক্ষণ: সিদ্ধান্ত টাস্ক ফোর্সের বৈঠকে

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...