Friday, June 26, 2026

ইন্দোরের পিচ নিয়ে আইসিসিকে চিঠি বিসিসিআইয়ের

Date:

Share post:

ইন্দোর টেস্টের পিচকে ‘খারাপ’ আখ্যা দিয়েছিল আইসিসি। আর সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে পর্যালোচনা করার জন্য বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিজের রিপোর্টে ইন্দোরের পিচকে খারাপ আখ্যা দেওয়ার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও দিয়েছিলেন। এর ফলে আগামী পাঁচ বছর আইসিসির নজরদারি থাকবে ইন্দোরে। এই সময়ের মধ্যে আরও দুই ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হবে এই মাঠে। আর এতেই আপত্তি বিসিসিআইয়ের।

ভারতীয় বোর্ডের আবেদন খতিয়ে দেখবে আইসিসির ক্রিকেট কমিটি। এই কমিটির দুই সদস্য হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ওয়াসিম খান। তবে স্বার্থের সংঘাতের প্রশ্নে সৌরভের পরিবর্তে আইসিসির অন্য কোনও কর্মকতা এই কমিটিতে যোগ দিতে পারেন। উল্লেখ্য, এর আগে এ নিয়ে আইসিসিকে একহাত নিয়েছিলেন সুনীল গাভাস্কর।

আরও পড়ুন:স্বপ্ন সত‍্যি হলো সঞ্জু স‍্যামসনের, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

 

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...