Friday, May 8, 2026

পশুর ব্যবসার আড়ালে মা*দকের কারবার! পুলিশের হাতে গ্রেফতার ৩

Date:

Share post:

সল্টলেকের ফ্ল্যাটে মাদক ব্যবসার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে সল্টলেকের একটি বহুতলে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।বহুক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ৫ কেজি মাদক।

আরও পড়ুন:“এক ডাকে অভিষেক”-এ ডায়াল করতেই অরূপের নির্দেশে বিদ্যুতহীন উত্তরবঙ্গে ফিরল আলো

পুলিশ সূত্রের খবর, দক্ষিণ বিধাননগর থানার অন্তর্গত নওভাঙা সেক্টর-৪ এলাকায় হানা দিয়ে প্রায় সাড়ে ৩ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে হেরোইন এবং ব্রাউন সুগারের মতো মাদক তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় দেড় কিলোগ্রাম রাসায়নিক।


ধৃতেরা হলেন মোমিন খান এবং তাঁর স্ত্রী মেহতাব বেগম পশু পালনের ব্যবসা করতেন বলে স্থানীয়েরা জানিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। ধাপার মনপুর এলাকায় তাঁদের একটি ফ্ল্যাট রয়েছে।ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।

 

 

Related articles

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...