Wednesday, February 4, 2026

গ্রেফতারির টানটান নাটকের মাঝেই ইমরানের ‘রক্ষাকর্তা’ হল ক্রিকেট

Date:

Share post:

রাজনীতিতে পা রাখার আগে ক্রিকেটের(Cricket) ময়দানে একটা সময়ে ইমরান খানের দাপট দেখেছিল গোটা বিশ্ব। তবে বিপদের দিনে এই ক্রিকেটই যে তাঁর রক্ষাকর্তা হয়ে উঠবে তা কে জানত? দুর্নীতি ও হুমকির অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পাক আদালত(Pakistan Court)। সেইমতো সোমবার খানকে গ্রেফতার করতে লাহোরে(Lahore) তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ ও পাক রেঞ্জার্স। তবে আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশের আগে পুলিশের থেকে ইমরানের রক্ষাকর্তা হয়ে ওঠে ক্রিকেট।

আসলে পাকিস্তানে বর্তমানে চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বুধবার সন্ধ্যায় এই লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানদের মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই মাঠ ইমরান খানের বাড়ি থেকে মাত্র ৫.৬ মাইল দূরে। ফলস্বরূপ এই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন পাক ক্রিকেটের কর্মকর্তারা। কারণ প্লেয়ারদের মাঠে পৌছতে গেলে ইমরান খানের বাড়ির সামনের রাস্তা ধরেই যেতে হবে। কিন্তু ইমরানের বাড়ির চত্বর যখন যুদ্ধক্ষেত্র পুলিশকে আটকাতে বাড়ির সামনে হাজার হাজার পিটিআই সমর্থক পাশাপাশি তাদের সরাতে মোতায়েন করা হয়েছে পাক পুলিশ ও রেঞ্জার্সদের। এই পরিস্থিতিতে ‘পিএসএল’ যখন অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে পাক পুলিশের দ্বারস্থ হয় ক্রিকেট কর্তৃপক্ষ। এরপর ক্রিকেটকে গুরুত্ব দিয়ে ইমরানের বাড়ির বাইরে মোতায়েন করা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। এপ্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, যেহেতু দলগুলিকে ম্যাচের কয়েক ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে হবে এবং রুটগুলি পরিষ্কার করতে হবে, তাই নির্ধারিত সময় অনুযায়ী খেলা চালু করার জন্য পুলিশ বাহিনি প্রত্যাহার করে নেওয়া হয় ওই এলাকা থেকে।

পুলিশের তরফে ম্যাচ চালুর করার সহযোগিতা পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি হয় ক্রিকেট কর্মকর্তারা ও সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষ। যার জেরে আপাতভাবে গ্রেফতারি থেকে বাঁচতে অনেকখানি সময় পেয়ে যান একদা দেশকে বিশ্বকাপ এনে দেওয়া ইমরান খান। এরপর অবশ্য বুধবার সন্ধ্যায় ইমরানের গ্রেফতারির নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় আদালত। ফলে দেখতে গেলে শেষ মুহূর্তে ইমরানের রক্ষাকর্তা হয়ে উঠল ক্রিকেট। ২২ গজের দৌলতে ওই সময়টুকু না পেলে হয়ত ইমরানের হাতে পরে যেত হাতকড়া।

spot_img

Related articles

জন্ম শংসাপত্রে ‘বেনিয়মে’ কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের

ভোটার তালিকার SIR ঘিরে জন্ম ও মৃত্যু শংসাপত্রের চাহিদা বেড়েছে। সেই সুযোগের অপব্যব্যহারের অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ...

সাড়ে পাঁচ কোটি আবার আনম্যাপড! চারদিনে কীভাবে শুনানি শেষ, CEO-কে প্রশ্ন তৃণমূলের

মাঠ থেকে দেশের শীর্ষ আদালত। রাজ্যের একজন বাসিন্দারও ন্যায্য ভোটাধিকার কেড়ে নিতে দেবে না বাংলার শাসক দল তৃণমূল...

শিলিগুড়ি টাউন স্টেশনে টয়ট্রেনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

শিলিগুড়ি(Siliguri) টাউন স্টেশনে দাঁড়িয়ে থাকা দার্জিলিংগামী(Darjeeling) টয়ট্রেন(Toy Train) থেকে ধোঁয়া বেরোতে দেখা যাওয়ায় বুধবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে...

সুপ্রিম সওয়াল মুখ্যমন্ত্রীর: মমতাকে ঘিরে রাজধানীতে উন্মাদনা

বেনজির। ঐতিহাসিক। একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, যিনি আইনজীবী, তিনি নিজের করা মমলার সওয়াল নিজে করছেন, তাও আবার দেশের...