Friday, May 15, 2026

‘মাস্টারদা’ ঋত্বিক! কলকাতায় জানালেন বাংলাদেশের পরিচালক প্রদীপ

Date:

Share post:

‘বীরকন্যা প্রীতিলতা’-র পরে বাংলাদেশের পরিচালক প্রদীপ ঘোষের (Pradip Ghosh) পরিকল্পনা মাস্টারদা সূর্য সেনকে নিয়ে ছবি তৈরি করা। আর সেখানে সূর্য সেনের ভূমিকায় তাঁর প্রথম পছন্দ টলিউডের খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

৯০ বছরের আগে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব অভিযানে গিয়ে ইংরেজদের সঙ্গে গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হন প্রীতিলতা ওয়াদ্দেদার। মৃত্যু সুনিশ্চিত করতে পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল খেয়ে নেন। ইতিহাসের সেই অধ্যায় সেলুলয়েডে বন্দি করেছেন বাংলাদেশী পরিচালক প্রদীপ ঘোষ। সেলিনা হোসেনের লেখা উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’র কাহিনী নিয়ে ছবিটি তৈরি করেছেন প্রদীপ। ভারতের প্রথম মহিলা শহিদ প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ইমরোজ তিশা। আর মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। তবে, এই ছবি শেষ হয়ে যাচ্ছে প্রীতিলতার মৃত্যুর সঙ্গেই। তারপর আরও দু’বছর বেঁচে ছিলেন মাস্টারদা। সেই সময়ের কথা নিয়ে এবার ছবি করতে চান প্রদীপ। কিন্তু সেক্ষেত্রে অভিনয় কে করবেন? এ বিষয়ে পরিচালকের প্রথম পছন্দ টলিউডের খ্যাতনামা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাঁর চেহারাটা দেখলেই প্রদীপের মনে হয় সূর্য সেনের চরিত্রে মানাবে সবচেয়ে ভালো। তবে, কামরুজ্জামান তাপুও এই চরিত্রের খুব ভালো অভিনয় করেছেন বলে জানান পরিচালক।

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...