Saturday, February 21, 2026

আইএসএল ফাইনালে মোহনবাগান, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর, ম‍্যাচ দেখতে গোয়া যাচ্ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Date:

Share post:

আগামী শনিবার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনাল খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। সেই ম‍্যাচ খেলতে গোয়ায় পৌঁছালো দল। বৃহস্পতিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন করে গোয়ার উদ্দেশে রওনা দেয় বাগান ব্রিগেড। এদিন বিমানবন্দর থেকে হোটেলে না গিয়ে সোজা মাঠ দেখতে যান বাগান কোচ জুয়ান ফেরান্দো।

এদিকে গোয়ায় আইএসএলের ফাইনালে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন এমনটাই জানালেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ক্রীড়ামন্ত্রীকে গোয়া যেতে বলেন বলে জানান অরূপ বিশ্বাস। এদিন এই নিয়ে অরূপ বিশ্বাস বলেন, “মোহনবাগান আইএসএল ফাইনাল খেলছে এটা বাংলার জন‍্য খুবই গর্বের। এবার সন্তোষ ট্রফিতে আমরা ব‍্যর্থ। সেই জায়গায় মোহনবাগান আইএসএল ফাইনাল খেলছে, এটা বাংলার প্রাপ্তি। মুখ‍্যমন্ত্রী আমাকে বললেন গোয়া যেতে। উনি ভাবছেন আমি ম‍্যাচে থাকলেই দল জিতবে। উনি বলেছেন চ্যাম্পিয়নের ট্রফি জিতিয়ে ফিরতে।”

এদিকে বুধবার শিল্পপতিদের সঙ্গে বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালের জন্য শুভেচ্ছা জানান মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে।

এদিকে বৃহস্পতিবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে থার্ড টি-২০ ব্লাইন্ড বিশ্বকাপ দলের সদস্য শুভেন্দু মাহাতোকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়াদপ্তরে চাকরীর নিয়োপত্র তুলে দিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব শ্রী রাজেশ কুমার সিনহা ।

আরও পড়ুন:কলকাতা হকি লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান

 

spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, দলে বদল অস্কারের

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...