Wednesday, June 3, 2026

নোবেল পাচ্ছেন মোদি ! পুরস্কার কমিটির কর্তার মন্তব্যে বাড়ছে বিতর্ক

Date:

Share post:

নোবেল পুরস্কার (Nobel Peace Prize) অত্যন্ত সম্মানীয় এক পদক। সেই নোবেল প্রাপকদের তালিকায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম থাকবে কী না তা ঘিরে বাড়ছে বি*তর্ক। নরওয়ের নোবেল কমিটির উপনেতা অ্যাসলে তোজের (Asle Toje) কথায় বাড়ছে জল্পনা।

নোবেল কমিটির উপনেতা অ্যাসলে তোজে এই মুহূর্তে ভারতেই আছেন। সম্প্রতি তিনি মোদির কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপের প্রশংসা করে জানিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) অন্যতম বড় দাবিদার। তোজে বলেন নরেন্দ্র মোদি যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেছে এবং বিশ্বের কাছে এমন এক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে যেখানে দাঁড়িয়ে আমেরিকা বলছেন যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারত। এই কর্মকান্ডের জেরে মোদিকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। যদি পরবর্তীকালে এই কথা তিনি অস্বীকার করেন। নোবেল অত্যন্ত সম্মানীয় এক পুরস্কার এবং সে ক্ষেত্রে যিনি তা পাবেন তার যোগ্যতার যে সমীক্ষা, সেখানে কি নরেন্দ্র মোদির নাম উঠে আসতে পারে? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন ওয়াকিবহল মহলের একাংশ।

প্রসঙ্গত এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী মোদিকে নোবেল দেওয়ার দাবি উঠেছে। দেশের একাধিক সাংসদ তাঁকে মনোনীতও করলেও শীর্ষপর্যায়ে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। এবার খোদ নোবেল কমিটির অন্যতম শীর্ষকর্তার বক্তব্যে বিজেপি সমর্থকেরা আশাবাদী হয়েছিলেন বটে, কিন্তু তোজে পরবর্তীতে সবটা অস্বীকার করায় চূড়ান্ত বিভ্রান্তি ছড়িয়েছে।

 

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...