Friday, June 5, 2026

নিশীথ মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা রাজ্যের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের(Nishith Pramanik) উপর ‘হামলা’র ঘটনায় মামলা দায়ের হয়েছিল আগেই। সেই মামলায় বৃহস্পতিবার আদালতের(Court) কাছে রিপোর্ট জমা করল রাজ্য। এদিকে এর পাল্টা নিজেদের মন্তব্য জানাতে চায় কেন্দ্রও(Central)। তার জন্য দু’দিন সময় চেয়েছে তারা। তাদের আরজি মেনে মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে ২১ মার্চ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। দিনহাটার ঘটনায় রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। তবে পাল্টা আর তৃণমূলের দাবি, ওটা দিনহাটার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি।

সেই মামলার শুনানিতেই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। ঘটনার দিন পুলিশ সুপার, জেলাশাসকের কী ভূমিকা ছিল তা জানতে সিবিআই তদন্তের আরজি জানানো হয়। শুনানি শেষে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল আগামী ২ দিনের মধ্যে মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী পদক্ষেপ। এদিন সেই রিপোর্ট পেশ করল রাজ্য। তবে পালটা কেন্দ্র তাদের বক্তব্য জানাতে চেয়েছে।

আরও পড়ুন:আয়বৃদ্ধি-ব্যয় সঙ্কোচে নাগরিক পরিষেবায় গতি আনতে চায় কলকাতা পুরসভা

 

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...