Monday, June 22, 2026

স্বরা-ফাহাদের রিসেপশনে আলোর রোশনাই! কেমন সাজলেন নবদম্পতি?

Date:

Share post:

আইনি মতে বিয়ে সেরেছেন এক মাস আগে। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।এবার সামাজিক নিয়ম মেনে ধুমধাম করে বিয়ে সারলেন স্বরা-ফাহাদ। ১৬ মার্চ দিল্লিতে ধুমধাম রিসেপশন হল তাঁদের।নবদম্পতির রিসেপশনে তারকা থেকে রাজনীতিবিদদের মেলা।রিসেপশনে কেমন সেজেছিলেন নবদম্পতি?

আরও পড়ুন:সিপিএমের হোলটাইমারদের কোন কোন আত্মীয়ের চাকরি, শ্বেতপত্র প্রকাশ করবে তৃণমূল : ব্রাত্য

ক্রিম রঙের শেরওয়ানিতে সেজেছিলেন পাত্র ফাহাদ। উজ্জ্বল গোলাপি লেহঙ্গা, সঙ্গে ভারী গয়নায় সেজেছিলেন স্বরা।কপালে ছিল মঙ্গলটিকা।স্বরা গলায় জ্বলজ্বল করছিল মঙ্গলসূত্র। পরিবার-পরিজন ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, রাজনীতি এবং বিনোদন জগতের তারকারা।

১৬ ফেব্রুয়ারি ফাহাদের সঙ্গে সইসাবুদ করে বিয়ে সারার পর, সামাজিক নিয়ম মেনে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। গায়েহলুদ, মেহেন্দি থেকে শুরু করে বিয়ের গোটা অনুষ্ঠানটাই হয় দিল্লিতে স্বরার দিদিমার বাড়িতে । সেইসব অনুষ্ঠানের ছবিও প্রকাশ্যে আসে।ভিন্নধর্মীকে বিয়ে করার কারণে বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জাও সে কথা মাথায় রেখেই করা হয়। আয়োজনে একাধিক সংস্কৃতির প্রদর্শন দেখে খুশি অনুরাগীরা। বিয়ের পোশাক নির্বাচনের মাধ্যমেও সেই বার্তাই দিয়েছেন স্বরা। স্বরা ও ফাহাদের বিয়ের আমন্ত্রণপত্রেও ছিল সম্প্রীতির বার্তা। বিপ্লব ও প্রেমের যুগলবন্দিতে আমন্ত্রণপত্র সাজিয়েছিলেন নবদম্পতি।

 

 

Related articles

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...