Sunday, May 3, 2026

মাস্টারমাইন্ড কেজরিওয়াল, শীঘ্রই গ্রেফতার হবেন: বিস্ফোরক বিজেপি

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। এরই মাঝে তাঁর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের করেছে সিবিআই(CBI)। এই ফিডব্যাক ইউনিটের দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) দিকে অভিযোগের আঙুল তুলল বিজেপি(BJP)। শুধু তাই নয়, ‘কয়েকদিনের মধ্যে কেজরি জেলে যাবেন’ বলেও দাবি করেছেন বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব(Virendra Sachdev)। তাঁর দাবি, কেজরির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সাধারন মানুষের সাহায্য নেবে বিজেপি।

সম্প্রতি দিল্লি বিজেপির ওয়ার্কিং প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব বলেন, “আবগারি মামলায় সাধারণ মানুষের সহযোগিতা চাইছে বিজেপি। তবে মণীশ সিসোদিয়ার ছাড়াও এই মামলায় মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। ফিডব্যাক ইউনিটের দ্বারা সংগৃহীত তথ্যের অপব্যবহার কান্ডেও মাস্টারমাইন্ড তিনিই। দেশদ্রোহিতার অপরাধে তাঁকে আটক করা দরকার।” সচদেবের পাশাপাশি আবগারি দুর্নীতি মামলায় সরাসরি কেজরিওয়ালের বিরুদ্ধে আগেই অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি বলেন, “আবগারি মামলায় সিসোদিয়া জেলে থাকলেও আসল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। আসলে আপের একাধিক নেতাই দুর্নীতির সঙ্গে যুক্ত। একে একে সকলের কীর্তি প্রকাশ্যে আসবে। আপাতত আবগারি মামলায় আমরা কেজরিওয়ালের পদত্যাগ দাবি করছি।”

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...