Sunday, June 28, 2026

পড়ুয়াদের শিক্ষান্তে ব্যবসামুখী করতে পথ দেখালো ‘এন্ট্রিমিট ২০২৩’

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনা ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘এন্ট্রিমিট ২০২৩’।শুক্রবার সায়েন্সসিটি অডিটরিয়ামে হাজির ছিলেন স্কুল-কলেজের প্রায় ১২০০  ছাত্রছাত্রী এবং প্রায় ২০০ উদ্যোগপতি।পড়ুয়াদের শিক্ষান্তে ব্যবসামুখী করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। দক্ষিণ ২৪ পরগনার ব্লক স্তর থেকে জেলা পর্যন্ত নানা বিভাগে উদ্যোগপতিদের পুরস্কৃত করা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিপ্লব রায়চৌধুরী, আশীষ ভট্টাচার্য, সুব্রত দত্ত, প্রমোদ মিশ্রা, সুনীল আগরওয়াল,জয়দীপ মুখোপাধ্যায়,ওপার বাংলার নশিমা আখতার নিশা প্রমুখ বিশিষ্টরা।সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার সঠিক প্রয়োগের মাধ্যমে কিভাবে কম বিনিয়োগ করেও বেশি লাভ করা যায় সেই বিষয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শোনান বেশ কয়েকজন বিশিষ্ট উদ্যোগপতি।

মন্ত্রী সুজিত বসু বলেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে ব্যবসা করার দিকে নজর দিতে হবে।এর জন্য সরকারের তরফে সবধরনের সহায়তা করা হবে। কর্ণধার ড.পার্থ সারথি গঙ্গোপাধ্যায় নতুন উদ্যোগীদের সর্বতোভাবে সাহায্য করার আশ্বাস দেন।সবমিলিয়ে এদিন পড়ুয়াদের ভবিষ্যতে ব্যবসা্ করার জন্য উৎসাহিত করা হয়।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...