Thursday, May 14, 2026

৭১ পর্যবেক্ষকের দলের অভিযোগ নেই, তাও বাংলার বরাদ্দ আটকাচ্ছে কেন্দ্র!

Date:

Share post:

আবাস যোজনা, ১০০ দিনের কাজের বরাদ্দ থেকে গত একবছর যাবৎ বাংলাকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। অথচ গ্রামোন্নয়নের সঙ্গে যুক্ত এই কেন্দ্রীয় প্রকল্পগুলির অনিয়ম বা ত্রুটি খুঁজে বের করতে গত এক বছরে বাংলায় এসেছে ৭১টি কেন্দ্রীয় দল। তাদের মূল উদ্দেশ্যই ছিল, অনিয়মকে ‘অজুহাত’ করে আটকে রাখা রাজ্যের হকের বরাদ্দ। কিন্তু প্রতিটি কেন্দ্রীয় দলের রিপোর্টে শেষ পর্যন্ত ‘পর্বতের মূষিক প্রসব’ হয়েছে বলে দাবি নবান্নের। কিছু পদ্ধতিগত ত্রুটি, দুর্বল অভিযোগ ছাড়া উল্লেখযোগ্য কিছুই খুঁজে পায়নি তারা।

আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ, এই দুই প্রকল্পে রাজ্যের প্রাপ্য ১৫ হাজার কোটি টাকার কানাকড়িও পায়নি রাজ্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রশাসন মনে করছেন, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আটকে রাখা হয়েছে রাজ্যের বরাদ্দ। এ প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘কেন্দ্রের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছি। তার পরেও নানা অজুহাতে দল পাঠিয়েই চলেছে, কিন্তু টাকা পাঠানোর নাম নেই। সব কিছুর একটা সীমা আছে। এভাবে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলার মানুষকে বঞ্চিত করার কোনও মানে হয় না। অবিলম্বে আমাদের বকেয়া মিটিয়ে দেওয়া উচিত কেন্দ্রের।’’ সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই প্রকল্পগুলির চাওয়া-পাওয়ার উপর ভোটবাক্সের সমর্থন বা বিরোধিতা অনেকটা নির্ভর করে। কেন্দ্র টাকা না দেওয়ায় গ্রামে গ্রামে একশো দিনের কাজের মাধ্যমে উন্নয়ন স্তব্ধ।

আরও পড়ুন- বাংলার ৮ লক্ষ পড়ুয়াকে ১৪০০ কোটি টাকা বৃত্তি দিচ্ছে রাজ্য

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...