Thursday, April 9, 2026

সিপিএম আমলে নিয়োগ দুর্নীতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! “তথ্য আছে” দাবি করলেন অধ্যাপক

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি নিয়ে এবার পাল্টা মাঠে নামতে চলেছে তৃণমূল। এবার বাম আমলে নিয়োগ দুর্নীতির খতিয়ান তুলে ধরতে চাইছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বাম জমানায় নিয়োগ দুর্নীতির ফাইল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম আমলে পার্টির হোলটাইমারদের পরিবারের লোক ও আত্মীয়দের নিয়োগ দুর্নীতির শ্বেতপত্র শীঘ্রই সামনে আসবে বলে জানিয়ে দিয়েছেন ব্রাত্য বসু।

সেই আবর্তে বাম আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মণ্ডল। তিনি দাবি করছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল সিপিএম আমলে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অধ্যপক মনোজিৎ মণ্ডল লিখেছেন, “আমার কাছে অনেক নাম রেডি আছে। যাদবপুরের নামও আছে, আগের পরেরও। মামলা তো চলছে, কিন্তু সেসব নিয়ে চর্চা হয় না, কারণ এগুলো সিপিএম করেছে যে। আচ্ছা চলুন একটা নাম বলেই ফেলি। ভদ্রলোক টিভিতে তেড়ে ভাষণ দেন। বহু আগে সরকারি কলেজে চাকরি পেয়েছেন। তখন স্নাতকে ৫০ শতাংশ নম্বর না পেলে চাকরি হতো না। উনি রিভিউ করেও ৪৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। কিন্তু, সেই আমলে চাকরি হয়েছিল।” তাঁর কাছে আরটিআই করা তথ্য রয়েছে বলেও দাবি করেছেন মনোজিতবাবু।

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...