Saturday, March 14, 2026

ফের হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা, কড়া পদক্ষেপ নিচ্ছে ইডি

Date:

Share post:

গোরুপাচার মামলায় সোমবারও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল । এই নিয়ে দ্বিতীয় দিন হাজিরা এড়ালেন সুকন্যা । আজই হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যাকে।এরই পাশাপাশি, আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যাকেও। হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও।

ইতিমধ্যেই গোরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহার জেলে। আর এমনই এক পরিস্থিতিতে হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা।

হাজিরা এড়ানোয় সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বার্তা দিয়েছেন তদন্তকারীরা। সুকন্যার আইনজীবী মারফত তাঁর কাছে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে। এর আগে কেষ্ট কন্যাকে গত বুধবার দিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু, ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে সেদিন তিনি হাজিরা এড়িয়েছিলেন।

বুধবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করা হয়েছিল। তাঁকে বাবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে ED। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল এমনটাই। কিন্তু, তিনি হাজিরা এড়ানোয় সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। এদিকে আপাতত আদালতের নির্দেশে ED হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে নিয়মিত জেরা করছেন ED আধিকারিকরা। সে ক্ষেত্রে সুকন্যাকেও বাবার মুখোমুখি বসানো হতে পারে দিল্লিতে।

 

spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...