Wednesday, June 24, 2026

প্রীতম কোটাল-বিশাল‍ কাইথদের মিষ্টি উপহার মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

আইএসএল চ‍্যাম্পিয়ন এটিকে মোহনবাগানকে অভিনন্দন জানাতে সোমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে এলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এলেন, মন জয় করলেন। ফুটবলারদেল মিষ্টি, ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী।

ঘড়ির কাটায় ঠিক তখন ১২:১৫ মিনিট, মোহনবাগান ক্লাব তাঁবুতে পা রাখলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোনাধ‍্যায়। মাঠে মুখ‍্যমন্ত্রী ঢুকতে জয় মোহনবাগান স্লোগানে ভেসে উঠল সবুজ মেরুন ক্লাব। মঞ্চে উঠে সকলের উদ্দেশে হাত নারান মুখ‍্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সভাপতি টুটু বসু, উপস্থিত রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। উপস্থিত ছিলেন বিনয় চোপড়া। ফুটবলারদের মধ‍্যে উপস্থিত ছিলেন বাগান অধিনায়ক প্রীতম কোটাল, কিয়ান নাসিরি, শুভাশিস বসু, বিশাল কাইথ, জনি কাউকোরা। এদিন অনুষ্ঠান মঞ্চে ফুটবলারদের সঙ্গে হাত মেলান মুখ‍্যমন্ত্রী, ট্রফি দেখেন, দেবাশিস দত্ত সেরা গোলরক্ষকের গ্লাভস দেখান এবং আইএসএল ট্রফি দেখান মুখ‍্যমন্ত্রীকে। এরপর ফুটবলারদের সঙ্গে ট্রফি হাতে নেন মুখ‍্যমন্ত্রী। ফুটবলারদের মিষ্টি উপহার দেন মুখ‍্যমন্ত্রী। সেইসময় উপস্থিত হাজার হাজার দর্শক জয় মোহনবাগান স্লোগানে ক্লাব মাঠে ঝড় তোলে। এরপর দেবাশিস দত্ত ফুলের স্তবক এবং মিষ্টি হাতে তুলে দেন মুখ‍্যমন্ত্রী হাতে।

 

এদিন মোহনবাগানের তরফ থেকে জুয়ান ফেরান্দোকে উত্তরীয় এবং রসগোল্লা দিয়ে সংবর্ধনা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ক্লাবের পক্ষ থেকে অধিনায়ক প্রীতম কোটালকে সংবর্ধনা দেন মুখ‍্যমন্ত্রী। সংবর্ধনা সব ফুটবলারদের। জনি কাউকো, তিরিকে সংবর্ধনা। ইস্টবেঙ্গলের তরফ থেকে ফুল এবং মিষ্টি পাঠানো হয়। অনুষ্ঠান শেষে সমর্থকদের উদ্দেশে বল ছোড়েন মুখ‍্যমন্ত্রী।

আরও পড়ুন:ভারত সেরা মোহনবাগান, বিশ্ব সেরা হবে: আরও ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 


 

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...