Friday, June 26, 2026

 অমর্ত্যর নামে ‘প্রতীচী’ বাড়ির জমির মিউটেশন করল জেলা প্রশাসন

Date:

Share post:

শান্তিনিকেতনের  প্রতীচী বাড়ির জমির মিউটেশন নিয়ে বোলপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে শুনানি চলছিল। এমন আবহে অমর্ত্য সেনকে ‘জমি দখল’ করার অভিযোগ তুলে ‘দখলদার উচ্ছেদ আইন’ প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছে বিশ্বভারতী।সেই উচ্ছেদের নোটিশের মাঝে কাটল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং অমর্ত্য সেনের জমিজট। জেলাশাসক বিধান রায় জানান, বাবা আশুতোষ সেনের নামে থাকা জমি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্যর নামে মিউটেশন করে দেওয়া হয়েছে। তার ফলে উচ্ছেদের নোটিশ কার্যত অর্থহীন হয়ে গিয়েছে।

জমি-বিতর্কের মীমাংসা হওয়ার আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের এ হেন আচরণে আশ্রমিক ও বিশ্বভারতীর শিক্ষকদের একাংশ ক্ষুব্ধও। ‘প্রতীচী’র ঠিকানায় পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২৯ মার্চ বিকেলে অমর্ত্যকে সশরীর অথবা তাঁর কোনও প্রতিনিধিকে পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম কর্মসচিব তথা এস্টেট অফিসারের (যাঁর সই রয়েছে নোটিশে) সামনে হাজির হতে হবে।

বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি জট নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অমর্ত্য সেন ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন বলেই অভিযোগ। মুখ্যমন্ত্রী নিজে বোলপুরে ‘প্রতীচী’ অর্থাৎ অর্মত্য সেনের বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন নোবেলজয়ীর। তার জল গড়িয়েছে বহুদূর। বিশ্বভারতীর তরফে আপত্তিকর বিবৃতিও দেওয়া হয়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...