Tuesday, February 3, 2026

বাম আমল থেকে হুগলি জেলা শিক্ষা দফতরে চাকরি ধৃ*ত অয়নের, বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচার : বি*স্ফোরক কুণাল

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত অয়ন শীলকে নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। অয়ন শীলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। বিরোধীদের এই অভিযোগ পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত বলে এর তীব্র বিরোধীতা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল প্রশ্ন তোলেন, উনি তো ২০০২ সাল থেকে অর্থাৎ বাম আমল থেকে হুগলি জেলা শিক্ষা দফতরে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন। তাঁর কাছেই তো শিক্ষা দফতরের সমস্ত নথি রাখা ছিল। যে জেলা থেকে সিপিএম আমলের উচ্চশিক্ষা মন্ত্রীও হয়েছিলেন। তা হলে শিক্ষা দফতরের এই সব নথি তাঁর কাছে থাকবে নাতো কার কাছে থাকবে? এখন তাঁর কাছে কেন এসব নথি পাওয়া গেল বলে প্রশ্ন তোলা হচ্ছে? বাম আমল থেকেই তিনি জেলা শিক্ষা দফতরে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করছেন। এখন তাহলে বাম আমলের নেতা-মন্ত্রীদের এর তদন্তের আওতায় আনা উচিত। এখন কেন তাঁকে ব্যবসায়ী বা তাঁর কাছে এসব নথি কেন বলে ঘুরিয়ে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে? সিপিএম আমল থেকে তো তাঁর হাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত নথি ছিল। এখন তাহলে আর এসব কথার মানে কী? সে যদি কোনও অসাধু কাজ করে তো সে দায় বাম আমলেরই। তাই যাঁরা এখন এসব বলে ঘুরিয়ে তৃণমূলের ঘাড়ে সবটা চাপাতে চাইছে তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত প্রচার করে বিষয়টার অভিমুখ ঘোরানোর চেষ্টা করছেন বলেই পালটা অভিযোগ করেন কুণাল।

আরও পড়ুন- Duare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড়ো ঘোষণা, এবার থেকে মিলবে বিধবাভাতাও

spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...