Saturday, June 27, 2026

মেসির সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নয় পিএসজি: রিপোর্ট

Date:

Share post:

আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির সঙ্গে কি সম্পর্ক শেষ হচ্ছে পিএসজির? এমনটাই খবর ফ্রান্সের একাধিক প্রচারমাধ‍্যমের। তাদের খবর অনুযায়ী মেসির সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের ক্লাবটি। চলতি মরশুমেই শেষ হচ্ছে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি। এরপর শোনা যাচ্ছিল চুক্তি বাড়াতে চলেছে পিএসজি কতৃপক্ষ। কিন্তু চ‍্যাম্পিয়ন্স লিগে পিএসজির হারের পর থেকেই মেসির পারফরম্যান্স নিয়ে খুশি নন পিএসজির সমর্থকেরা।

ফ্রান্সের জনপ্রিয় সংবাদমাধ্যমে রিপোর্ট অনুযায়ী, “পিএসজি সমর্থকরা মেসির পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হেরে ছিটকে যাওয়ার পরে মেসির প্যারিসে থাকা উচিত কিনা, তা নিয়ে সমর্থকরা কার্যত আড়াআড়িভাবে দু-ভাগ হয়ে গিয়েছে।”

বেশ কয়েকদিন ধরেই মেসি কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে জল্পনা চলছে। মেসির পরবর্তী গন্তব্য হিসাবে উঠে আসছে একাধিক ক্লাবের নাম। তার মধ‍্যে রয়েছে মেসির পুরোনো ক্লাব বার্সেলোনা, মেজর সকার লিগের ইন্টার মিয়ামি, সৌদি আরবের আল হিলাল।

আরও পড়ুন:ঘোষণা আইএসএল-এর সেরা একাদশ, দলে মোহনবাগানের দুই ফুটবলার

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...