Friday, May 15, 2026

জগন্নাথধামে মা-মাটি-মানুষের নামে সংকল্প করে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, পুরী

পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple, Puri) মা-মাটি-মানুষের নামে সংকল্প করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বের কল্যাণ ও শান্তি কামনা করেন তিনি। তিনদিনের ওড়িশা সফরের দ্বিতীয় দিন বিকেলে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) পুজো দেন মমতা। সেখানে মন্দিরে ধ্বজা নিবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী। মন্দির কর্তৃপক্ষও তাঁকে একটি ধ্বজা দেন। দেওয়া হয় জগন্নাথ দেবের একটি মূর্তি।

এর আগে বাংলার প্রস্তাবিত গেস্ট হাউসের জমি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। জমি দেখার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা জানান, সেরা লোকেশনে হবে রাজ্যের এই গেস্ট হাউজ (Guest House)। বাংলার মুখ্যমন্ত্রীর আশা, এই জায়গা থেকেই গড়ে উঠবে ‘নতুন পুরী’ (Puri)। এই বিষয় নিয়ে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, জগন্নাথ মন্দিরের শ্রদ্ধেয় দৈতপতি, ওড়িশার প্রশাসনকে কৃতজ্ঞতা জানান। ওড়িশা সরকারের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান মমতা। তাঁর এই সফর বাংলা ও ওড়িশার মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...