Tuesday, June 9, 2026

নৃশংস! গিরিডিতে সদ্যোজাতকে ‘পায়ে পিষে মারল’ খোদ পুলিশ

Date:

Share post:

চরম অমানবিক পুলিশ! অভিযোগ, গিরিডিতে অভিষুক্তকে খুঁজতে গিয়ে তাঁর সদ্যোজাত নাতনিকে পায়ে পিষে মারল খোদ পুলিশ (Police)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার কোসোগন্ডোদিঘি গ্রামে। এতে তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।

একটি ঘটনার তদন্তে ভূষণ পাণ্ডের বাড়িতে যায় দেওরি থানার পুলিশ অফিসার সঙ্গম পাঠকের নেতৃত্বে একটি দল। ভূষণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। ভূষণ পাণ্ডে মৃত শিশুটির ঠাকুরদাদা। অভিযোগ, বাড়ি গিয়ে কাউকে না পেয়ে সদ্যোজাতকে পায়ে পিষে মারে পুলিশ।

মৃত শিশুটির মায়ের অভিযোগ, পুলিশ যখন বাড়িতে তল্লাশি করছে, তখন তাঁর চারদিনের শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল। পুলিশ চলে যাওয়ার পর বাড়িতে পৌঁছে তিনি সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশের লোকজনই শিশুটিকে পায়ে পিষে হত্যা করেছে অভিযোগ শিশুর পরিবারে।

এই ঘটনায় পুলিশ সুপার সঞ্জয় রানা (Sanjay Rana) জানান, “এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির দেহ ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।“ এ ধরনের ঘটনায় দোষীরা কঠোর শাস্তি পাবে বলে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...