Wednesday, May 27, 2026

পরীক্ষার্থীদের সুবিদার্থে রবিবারেও অতিরিক্ত মেট্রো

Date:

Share post:

আগামি রবিবার ২৬ মার্চ রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি ) এক্সামিনেশন। তাই পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বাড়তি মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন:সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ১৯ জুন বাড়তি ট্রেন চালাবে মেট্রো

বুধবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী রবিবার উত্তর-দক্ষিণ করিডরে অতিরিক্ত মেট্রো চালানো হবে। ওইদিন সকাল ৯টার পরিবর্তে সকাল আটটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। শুধু তাই নয়, ১৩০টির পরিবর্তে সবমিলিয়ে চলবে ১৩৮ ট্রেন। এর মধ্যে ১৩৩টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশনের মধ্যে চালানো হবে।


এমনিতে রবিবার ১৫ মিনিট অন্তর ট্রেন চলে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিদার্থে আগামী রবিবার পরীক্ষার আগে সাত মিনিটের অন্তরে মেট্রো চলবে। বিকেলের দিকে উত্তর-দক্ষিণ করিডরে ১০ মিনিটের অন্তরে মেট্রো পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। তবে ওইদিন শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

 

 

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...