Friday, May 15, 2026

ডিপোয় পড়ে থাকা বাস পিপিপি মডেলে চালানোর উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

পরিবহণ দফতরের বিভিন্ন ডিপোয় পড়ে থাকা সরকারি বাস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চালানোর উদ্যোগ নিল রাজ্য। এ বার মূলত ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের পড়ে থাকা বাসগুলিকেই বেসরকারি সংস্থাকে চালানোর জন্য দেওয়া হচ্ছে বলে ওই দফতর সূত্রে জানা গিয়েছে।

বাম জমানায় পিপিপি মডেলে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম, কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কিছু বাস ফ্র্যানচাইজির মাধ্যমে চালানো হয়েছিল। কিন্তু তাতে খুব একটা সাফল্য মেলেনি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০০টি বাস ফ্র্যানচাইজির হাতে দেওয়া হয়েছে। পরের ধাপে আরও ১২০টি বাসকে এ ভাবে রাস্তায় নামানো হবে।এই ভাবে ধাপে ধাপে ৪০০টি সরকারি বাসকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।

যদিও সরকারি ডিপোয় পড়ে থাকা বাসগুলি ফের রাস্তায় নামাতে প্রাথমিক ভাবে বেসরকারি বাস মালিকদের তরফে রাজ্যকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, গাড়িগুলি ইউরো-চার পর্যায়ের হতে হবে। দ্বিতীয়ত, যে রুটে ওই বাস চলবে সেই পথে সরকারি বাস চলতে পারবে না। তৃতীয়ত, ভাড়া বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসিক ভাবে পরিবহণ দফতরের হাতে তুলে দেওয়া হবে। চতুর্থত, বেসরকারি চালক ও কন্ডাক্টররা বাসের পরিচালনার দায়িত্বে থাকবেন। পঞ্চমত, মেরামতি, গাড়ির যাবতীয় কাগজপত্র নবীকরণ ও ড্রাইভার-কন্ডাক্টরদের বেতন প্রদান করবে বেসরকারি সংস্থা। এরই সঙ্গে আরও কিছু শর্ত দেওয়া হয়েছে, যা পরিবহণ দফতর কার্যত মেনে নিয়েছে।

 

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...