Thursday, May 14, 2026

ষাট বছর আগের পাসবুকেই জীবন ঘুরল ৩৬০ ডিগ্ৰি !

Date:

Share post:

কার ভাগ্যে কী যে আছে লেখা , কেউ কি তা বলতে পারে ! এক পলকে জীবনের চাকা যে এভাবে ঘুরে যাবে সেটা বোধহয় সোশ্যাল মিডিয়ার (Social media) এই ঘটনা সামনে না এলে বিশ্বাসই হত না। যদিও রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার গল্প এই সমাজে নতুন কিছু নয়। আমাদের আশেপাশে হামেশাই এমন ঘটনা ঘটে চলে। কেউ পরিশ্রম করে, আবার কেউ লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে যান। এক মুহুর্তে বদলে যায় জীবন‌। তবে এই গল্প আর পাঁচটা ঘটনার থেকে একটু হলেও আলাদা। যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। পুরনো পাসবুকের (Old Passbook) কারণে একজন মানুষের জীবন একেবারে ৩৬০ ডিগ্ৰি ঘুরে গেছে। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো! এমনই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকায় (South America)।

দক্ষিণ আমেরিকার চিলিতে বসবাসকারী অ্যাক্সেল হিনোজোসা (Axel Hinojosa) নামে এক ব্যক্তি তাঁর বাবার ৬০ বছরের পুরোনো পাসবুকের জন্য রাতারাতি কোটিপতি হয়েছেন। জানা গিয়েছে, তাঁর বাবা ১৯৬০-৭০ এর দশকে একটি বাড়ি কেনার জন্য টাকা জমিয়েছিলেন ব্যাঙ্কে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৮৪ টাকা তিনি ব্যাঙ্কে জমা রাখেন। তবে অ্যাক্সেলের বাবার মৃত্যুর পর ব্যাঙ্কের পাসবুকটি বাড়িতেই পড়েছিল। বাবা নেই, সেকারণে পাসবুকটি নিয়েও মাথাব্যথা ছিল না কারও। তবে সম্প্রতি কিছু কাজের জন্য পুরনো জিনিস ঘাটতেই একটি বাক্সের মধ্যে থেকে ষাট বছর পুরনো এই পাসবুক খুঁজে পান অ্যাক্সেল। আর সেই পাসবুকের একটি শব্দ বদলে দিল তাঁর জীবন। সেখানে লেখা ছিল “স্টেট গ্যারান্টি”। আর সেই শব্দটি অ্যাক্সেলকে ভাবিয়ে তোলে। এরপর এক মুহুর্ত সময় নষ্ট না করে আদালতের দ্বারস্থ হন তিনি।

তবে আদালতের কথায় রীতিমতো তাজ্জব হয়ে যান অ্যাক্সেল। আদালত জানায়, তাঁর বাবার জমানো টাকা বর্তমানে সুদে-আসলে ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৩৩ কোটি টাকায় পরিণত হয়েছে। সেদেশের শীর্ষ আদালতও জানায় ব্যাঙ্কে জমানো টাকা অ্যাক্সেল হিনোজোসা ও তাঁর পরিবারের। খুব শীঘ্রই ওই টাকা পাবেন তাঁরা। তবে পুরনো পাসবুক থেকে এমন ভাগ্য বদলের গল্প রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হট কেক।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...