Tuesday, May 12, 2026

আকাশি জামা , নেভি ব্লু ট্রাউজার্স , মাথায় ছাতা! পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালালেন অমৃতপাল!

Date:

Share post:

পুলিশের চোখে ধুলো দিয়ে এখনও ‘ফেরার’ খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। তাঁর সন্ধানে হন্যে হয়ে ঘুরছে পাঞ্জাব পুলিশ। তা সত্ত্বেও নাগাল মিলছে না অমৃতপালের। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, সিসিটিভির চোখ এড়াতে মাথায় ছাতা ধরেছেন অমৃতপাল। হাতে ব্যাগ নিয়ে হেঁটে চলেছেন একটি পাড়া দিয়ে।

আরও পড়ুন:খলিস্তানি নেতার আই.এসআই যোগ! অমৃতপালকে গ্রে.ফতার করতে পুলিশের নয়া কৌশল

পুলিশ যখন তার পিছু নিয়েছে তখন থেকেই আর খোঁজ নেই অমৃতপালের। পাঞ্জাব থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন হরিয়ানায়। সেখানে একটি বাড়িতে রাতে আশ্রয় নেন। তার পর আবার পলায়ন। গত ২০ মার্চের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সিসিটিভিটি বসানো হরিয়ানার কুরুক্ষেত্রে। যেখানে গত ১৯ মার্চ রাত্রিবাস করেন পলাতক অমৃতপাল।

অমৃতপাল যে বাড়িতে রাত্রিবাস করেন, সেই বলজিৎ কউরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বলজিৎ জানিয়েছেন, অন্য এক সহযোগীর সঙ্গে তাঁর বাড়িতে এসেছিলেন অমৃতপাল। মনে করা হচ্ছে, ২০ মার্চ সকালে সেই বাড়ি থেকে বেরোনোর সময়ই ছাতা ব্যবহার করেন তিনি। পুলিশের অনুমান, ‘ধুরন্ধর’ অমৃতপাল আন্দাজ করেছিলেন এলাকায় সিসিটিভি বসানো। তাই মুখ ঢাকতে ছাতা ব্যবহার করেন তিনি। ভিডিয়োর ওই অংশে দেখা যাচ্ছে, একজন পুরুষ পরনে আকাশি জামা এবং নেভি ব্লু ট্রাউজার্স। বাঁ হাতে একটি ব্যাগ ঝুলিয়ে ছাতা মাথায় এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তাঁর খানিক সামনে আরও একজনকে দেখা যায়। তাঁরও মাথা কাপড়ে ঢাকা। তিনি কি অমৃতপালেরই সহযোগী? তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। যদিও যে ভাবে পাড়ার মধ্যে দিয়ে ছাতা মাথায় অবলীলায় অমৃতপাল হেঁটে যাচ্ছেন, তাতে বোঝা মুশকিল পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে।

অমৃতপালের সন্ধান না পেলেও তাঁর দেহরক্ষী তেজেন্দ্র সিংহ ওরফে গোর্খা বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...