Monday, March 16, 2026

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, সুপ্রিম কোর্টে মামলা দায়ের ১৪ বিরোধী দলের

Date:

Share post:

অবিজেপি রাজ্যগুলিতে বিরোধী নেতা-নেত্রীদের ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে ইডি-সিবিআইকে(ED CBI)। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বারবার এই অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই ইস্যুতে প্রধানমন্ত্রীর(prime minister) কাছে লেখা হয়েছে চিঠিও। অবশেষে পক্ষপাতদুষ্ট কেন্দ্রীয় এজেন্সির(Central agency) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা দায়ের করল দেশের ১৪ টি রাজনৈতিক দল।

সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে যে ১৪ টি দল এই মামলা দায়ের করেছেন সেগুলি হল, কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, জেএমএম, জেডিইউ, ভারত রাষ্ট্রীয় সমিতি, আরজেডি, সপা, শিবসেনা, এনসি, এনসিপি, সিপিআই, সিপিএম ও ডিএমকে। মামলাকারীদের দাবি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই বিরোধীদের দায়ের করা এই মামলা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। জানা গিয়েছে, ৫ এপ্রিল এই মামলার শুনানি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল, দিল্লির শাসকদল আপের মতো প্রতিটি অবিজেপি রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দাঁত নখ বের করেছে ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সিগুলি। এদের পক্ষপাত দুষ্ট আচরণে রীতিমতো বিরক্ত বিরোধীরা। বেছে বেছে আক্রমণ শানানো হচ্ছে বিরোধীদলের শীর্ষ নেতৃত্বদের। এই ঘটনায় সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল বিরোধীরা। এবার দেশের শীর্ষ আদালতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে দায়ের হলো মামলা।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...