Thursday, June 25, 2026

নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হলেই শাস্তি, ২০১১ সালের রায় খারিজ করে নির্দেশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ইউএপিএ(UAPA) আইন অনুযায়ী অপরাধ। ২০১১ সালের সুপ্রিম রায়(Supreme Court Verdict) খারিজ করে শুক্রবার এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিমকোর্টের ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১২ বছর আগে তখন যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়ে ইউএপিএ (UAPA) আইন অনুযায়ী বিচার হলেও কেন্দ্রীয় সরকারের মতামত জানা যায়নি। সেই জন্য ওই রায় সংশোধন করেছে সুপ্রিম কোর্ট।

২০১১ সালে সুপ্রিম কোর্টের রায় ছিল নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হলেই তাঁকে অপরাধী হিসাবে ধরে নেওয়া যায় না। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোনও সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলেই অপরাধী হিসাবে তাঁকে চিহ্নিত করা যেতে পারে। তবে সেই নির্দেশ খারিজ করে এদিন শীর্ষ আদালতে বিচারপতি এম আর শাহের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ নতুন করে জানায়, সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া আইন ও সমাজের পক্ষে হিতকর ছিল না। ভারতীয় সংবিধানের ১০ এ ধারা উল্লেখ করে সুপ্রিম কোর্টের মত, এই ধারা অনুযায়ী নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা ইউএপিএ আইন অনুযায়ী অপরাধ। অর্থাৎ নয়া রায়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেই শাস্তি পাবেন সমস্ত সদস্যরা। এদিন শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ঐতিহাসিক এই রায়ের ফলে ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...