Saturday, June 20, 2026

Entertainment : এখনই বাতিল নয়, কলকাতায় শো করতে আসছেন সলমান !

Date:

Share post:

বলিউডের ‘দাবাং’ খানের (Salman Khan) কলকাতা সফর (Kolkata Tour) এখনই বাতিল হচ্ছে না। আপাতত স্থগিত ঘোষণা করা হলেও খুব তাড়াতাড়ি মহানগরীতে (Kolkata) পা রাখতে চলেছেন ‘ কিসি কি ভাই কিসি কি জান’ সলমান খান। গত নভেম্বরে সলমানের ভাই সোহেল খান (Sohel Khan) ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা কলকাতায় আসেন। শহরের এক পাঁচতারা হোটেলে সলমানের নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি পরীক্ষা করে গেছেন তাঁরা। ভাইজানের জনপ্রিয় দাবাং ট্যুরেরই (Dabangg Tour) অংশ ছিল কলকাতার শো। কিন্তু গত জানুয়ারি মাসে ভেন্যুর অনুমতি (Venue Permission) না পাওয়ার কারণে তা পিছিয়ে যায়। এরপর এপ্রিলে দিন ধার্য করা হয়। এইসবের মাঝেই আচমকা খবর আসে যে হু*মকি পাচ্ছেন সলমান। তাই তারকার নিরাপত্তার কথা ভেবে এপ্রিলের শো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ফ্যানেরা কিছুটা নিরাশ হয়ে পড়ছিলেন যখন ঠিক তখনই শোয়ের উদ্যোক্তাদের অন্যতম রাজদীপ চক্রবর্তী (Rajdeep Chakraborty) সংবাদমাধ্যমে জানান, সলমানের শো বাতিল হয়নি। তবে তারিখের পরিবর্তন হতে চলেছে। এপ্রিলের শো হতে চলেছে আগামী মে-জুন মাসে।

বলিউডের মেগাস্টার জানুয়ারি মাসেই কলকাতায় আসবেন জানা মাত্রই তাঁর শো-য়ের টিকিটের চাহিদা তুঙ্গে ওঠে। কিন্তু আচমকাই তাঁর শোয়ের ভেন্যু নিয়ে শুরু হয় ঝামেলা। শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেই শো। এরপরেই নতুন জায়গায় সলমানের শোয়ের আয়োজন করেন উদ্যোক্তারা। সব যখন ঠিক হয়ে যাচ্ছিল তখনই বারংবার ভাইজানকে খু*নের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে। যেহেতু সলমানের এখন Y+ ক্যাটেগরির নিরাপত্তা রয়েছে, তাই পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে সলমানের জন্য কলকাতা পুলিসের স্পেশ্যাল টিমও তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সলমানের পাশাপাশি এই শোয়ে দেখা যাবে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুশ শর্মা ও গুরু রান্ধওয়া সহ আরও অনেকে। তবে নতুন শিডিউলে জ্যাকলিনের ডেট না মেলায় ফের খানিকটা জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে জট কাটিয়ে শো-য়ের ফাইনাল তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজকদের তরফে জানানো হচ্ছে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...