Saturday, May 16, 2026

আইপিএল-এর আগে নতুন লুকে বিরাট, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

নতুন লুকে ধরা দিলেন বিরাট কোহলি। সদ‍্য শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ, সামনেই আইপিএল। তার আগে নতুন লুকে ধরা দিলেন রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক। আইপিএল-এ বিরাটদের প্রথম ম্যাচ ২ এপ্রিল। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি দেন বিরাট কোহলি। তাঁর হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমকে ধন্যবাদও জানিয়েছেন বেঙ্গালুরুর ব্যাটার। ছবিতে দেখা যাচ্ছে বিরাটের পাশে দাঁড়িয়ে আছেন তাঁর হেয়ারস্টাইলিস্ট। যিনি খুব বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট। বিরাটের এই নতুন লুক কিন্তু বেশ আকর্ষণীয়। ছবি পোস্ট হতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

সম্প্রতি শেষ হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। টেস্ট সিরিজে জয় পেলেও, একদিনের সিরিজ হাতছাড়া হয় ভারতের। সেই সিরিজের ব‍্যর্থতা কাটিয়ে আইপিএল লক্ষ‍্য বিরাট-রোহিতদের।

আরও পড়ুন:বাগান সচিবের বিরুদ্ধে বি*স্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবের


 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...