Saturday, June 27, 2026

টিকল না বিজেপির ‘ফন্দি’! ২৯ তারিখই তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ: অনুমতি সেনার

Date:

Share post:

অবশেষে ২৯ মার্চ ধর্মতলার শহিদ মিনারে তৃণমূলের (TMC) ছাত্র-যুব সমাবেশের অনুমতি দিল সেনা বাহিনী। সমাবেশের প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবারই, সভাস্থল পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এর আগে সেনা বাহিনীকে দিয়ে ওই সমাবেশে ভন্ডুল করার চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের! সেনার তরফে সভার অনুমতি নিয়ে টালবাহানা হয়। অনুমতি পাওয়ায় না গেলে আদালতে যাবে বলে জানিয়েছিল তৃণমূল। বিজেপির ষড়য়ন্ত্র কাজে এলো না। ২৯ মার্চ শহিদ মিনারে সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

২৯ মার্চ শহিদ মিনারে তৃণমূল যুবদের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু সেখানে ছিলেন ডিএ আন্দোলনকারীরা। একই জায়গায় ২টি কর্মসূচি নিয়ে জটিলতা দেখা দেয়। পুলিশের তরফে ডিএ আন্দোলনকারীদের ২৯ তারিখ ধর্না কর্মসূচি বন্ধ রাখার অনুরোধ করা হয়। কিন্তু তাতে তখন রাজি হননি আন্দোলনকারীরা। ধর্নার অজুহাতে অভিষেকের সভার অনুমতি তখন দেয়নি সেনা বাহিনী। এদিকে, এদিনই অনশন আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করেন ডিএ আন্দোলনকারীরা।

এদিন পুলিশের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ নেতৃত্ব সভাস্থল ঘুরে দেখেন। তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করে পুলিশ। ২৯ মার্চ শহিদ মিনারে সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...