Tuesday, May 12, 2026

সত‍্যি কি পিএসজি ছেড়ে বার্সায় মেসি? এই নিয়ে মুখ খুললেন লিও কাছের বন্ধু অ‍্যাগুয়েরো

Date:

Share post:

চলতি মরশুমেই শেষ হচ্ছে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি। সূত্রের খবর, মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর ভাবনা থাকলেও, মেসির সঙ্গে এই মুহূর্তে চুক্তি বাড়াতে চাইছে না পিএসজি। কারণ হিসাবে জানা যাচ্ছে, উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হার এবং মেসির পারফরম্যান্স মনে ধরেনি পিএসজির সমর্থকদের।সূত্রের খবর, পিএসজিতে থাকতে রাজি নন মেসি নিজেও। এরই মাঝে মেসিকে দলে পেতে ঝাপায় পুরোন ক্লাব বার্সেলোনাও। মেসিকে পেতে ঝাপায় সৌদি আরবের ক্লাব আল হিলালও। ফুটবল বিশ্বে এখন একটাই প্রশ্ন কোথায় যাবেন মেসি। কোন ক্লাবে যোগ দেবেন? আর এই নিয়ে এবার মুখ খুললেন মেসির এক কালের সতীর্থ তথা বন্ধু সার্জিও অ‍্যাগুয়েরো। বললেন, মেসির বার্সায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা এখন ৫০-৫০।

এক সাক্ষাৎকারে অ‍্যাগুয়েরো বলেন,” আমার মনে হয় মেসি বার্সেলোনায় খেলেই অবসর নেবে। বার্সা ওর কাছে বাড়ির মতো। ওখানে খেলে অবসর নিলেই সব থেকে ভাল হবে ওর জন্য। আমার মতে ৫০ শতাংশ হলেও মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেসি নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে গেলেও অবাক হব না। কারণ একটা সময় গুরুত্ব দিয়ে নিউওয়েলসে ফেরার কথা ভাবছিল মেসি। কারণ ওটাই ওর প্রথম ক্লাব। দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা বলেছিল।”

পিএসজির নতুন চুক্তিতে সই করেননি মেসি। সূত্রের খবর, প্যারিসের ক্লাবে তিনি খুশি নন। তাই সেখানে আর থাকতে চাইছেন না মেসি। আর সেই সুযোগই নিতে চাইছে বিভিন্ন ক্লাব গুলি। মেসিকে নিতে আগ্রহী এফসি বার্সিলোনা ও ইন্টার মায়ামি, আল হিলাল। এক ফরাসি পত্রিকা রিপোর্ট অনুযায়ী, ইন্টার মায়ামির মূখ্য টার্গেট মেসি।

আরও পড়ুন:শুধু ক্রিকেট-ফুটবল নয়, ফুটসল, বাস্কেটবলে গ*ড়াপেটার অভিযোগ, এক বিশেষ সংস্থার রিপোর্টে চাঞ্চল্য বিশ্বজুড়ে

 

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...