Saturday, June 13, 2026

ধর্ম*ঘটী সরকারি কর্মচারীদের একদিনের বেতন কাটার সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

ডিএ-র দাবিতে ধর্মঘটী সরকারি কর্মচারীদের একদিনের বেতন কাটার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)। অনুপস্থিত থাকায় আগেই রাজ্য় সরকারি কর্মচারীদের শো করা হয়। তার সন্তোষজনক জবাব না মেলায় এবার একদিনের বেতন কাটতে চলেছে রাজ্য় সরকার। একই সঙ্গে DA- দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথমঞ্চের ১০ কর্মীকে বদলি করা হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর।

রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথমঞ্চের ব্যানের ৪৪ দিন ধরে অনশন আন্দোলন চালান তাঁরা। ১০ মার্চ বন্‌ধের ডাক দিয়েছিল ওই মঞ্চ। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, বন্‌ধের দিন অনুপস্থিত থাকলে ১ দিনের বেতন কাটা হবে। প্রয়োজনে সরকারি কর্মীদের সার্ভিস ব্রেক হবে। সেইমতো পদক্ষেপ শুরু করল নবান্ন (Nabanna)। শিক্ষক-অশিক্ষক কর্মী-সহ বিভিন্ন দফতরের কমপক্ষে ২৩ হাজার আগেই শোকজ করা হয়েছিল। কিন্তু নবান্ন সূত্রে খবর, সেই জবাবে সন্তুষ্ট হয়নি রাজ্য। এরপরই তাঁদের একদিনের বেতন কাটার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এর পাশাপাশি আন্দোলনে যুক্ত ১০ আধিকারিককে অন্যত্র বদলির নোটিশ দেওয়া হয়েছে। যদিও নবান্নের তরফে একে রুটিন বদলি বলা হচ্ছে।

আরও পড়ুন- অনুব্রতকে পাঠানো হোক আসানসোল জেলে! আদালতের দ্বারস্থ হয়ে আবেদন আইনজীবীর

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...