Monday, March 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মেয়েদের প্রথম আইপিএলে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। রবিবার ফাইনালে দিল্লি ক‍্যাপিটালসকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। আর এই জয়ের ফলে উইমেনস প্রিমিয়ার লিগ টি-২০ জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।

২) রবিবার সুইস ওপেনে ইতিহাস গড়লেন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। সুইস ওপেন ২০২৩ ডাবলসে প্রথম খেতাব জয় করল ভারতীয় জুটি। রবিবার সুইস ওপেনে সুপার ৩০০ টুর্নামেন্টে পুরুষদের ডাবলস ইভেন্ট জিতল ভারতের চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ।

৩) মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি  বিভাগে সোনা জিতলেন নিখাত জারিন। ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার। এদিন ভিয়েতনামের এন থি টামকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন নিখাত।

৪) মেসিকে অনন্য সম্মান জানাল আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের অনুশীলন সেন্টারের নামকরণ করা হল তারকা ফুটবলার মেসির নামে। শনিবার এএফএ’র সভাপতি চিকি তাপিয়া এই ঘোষণা করেন।

৫) ২ এপ্রিল আইপিএলের প্রথম ম‍্যাচে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম‍্যাচে তাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে প্রস্তুতি ব‍্যস্ত দুই শিবির। অস্ট্রেলিয়া সিরিজ কাটিয়ে আরসিবিতে যোগ দিয়েছেন বিরাট কোহলি।

আরও পড়ুন:মেয়েদের আইপিএলে জয় মুম্বই ইন্ডিয়ান্সের

 

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...