Sunday, May 17, 2026

সাভারকরের অপমান সহ্য করব না: রাহুলকে সতর্ক করলেন ঠাকরে

Date:

Share post:

বিনায়ক দামোদর সাভারকরকে(Vinayak Damodar Savarkar) নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এবার রাহুল গান্ধীকে(Rahul Gandhi) সতর্ক করলেন মহারাষ্ট্রের(Maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddav Thakre)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, সাভারকরকে আমাদের ভগবান। তাঁকে নিয়ে কোনও আপত্তিকর মন্তব্য আমরা সহ্য করব না। সব মিলিয়ে সংসদ পদ খারিজের পর এবার জোট সঙ্গীর সঙ্গে সংঘাত শুরু হল রাহুল গান্ধীর।

শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপিকে তোপ দেগে রাহুল গান্ধী বলেছিলেন, “আমার নাম সাভারকর নয়, আমি রাহুল গান্ধী। আর গান্ধী কখনো কারো কাছে নতি স্বীকার করে না।” বলার অপেক্ষা রাখে না সাভারকরকে নিয়ে রাহুলের মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। রাহুলের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানান উদ্ধব ঠাকরে। সোনিয়া তনয়কে রীতিমতো সতর্ক করে তিনি বলেন, “সাভারকর আমাদের আদর্শ। উনি আমাদের ভগবান। ১৪ বছর ধরে আন্দামানের সেলুলার জেলে অকল্পনীয় অত্যাচার সহ্য করেছেন সাভারকর। আমরা তাঁর এই ত্যাগকে স্মরণে রাখতে চাই।”

পাশাপাশি রাহুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিজেপি দ্বারা প্ররোচিত না হয়ে দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে মনোনিবেশ করুক রাহুল। এখনই ভারতের গণতন্ত্রকে রক্ষা করা না গেলে ২০২৪ সালে এই দেশে শেষবারের মতো নির্বাচন হবে।

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...