Friday, May 15, 2026

রব্বানির থেকে সংখ্যালঘু উন্নয়ন দফতর মুখ্যমন্ত্রীর হাতে, রাজ্যে নয়া ‘পরিযায়ী শ্রমিক পর্ষদ’

Date:

Share post:

সংখ্যালঘু উন্নয়ন দফতরের (Minority Development Department) দায়িত্ব থেকে সরানো হল মহম্মদ গোলাম রব্বানিকে (Md Golam Rabbani)। সূত্রের খবর, দফতরের কাজে অসন্তুষ্ট হওয়াতেই তাঁকে সারালেন মুখ্যমন্ত্রী। দফতরটি নিজের হাতেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন (Tazmul Hossian)। বদলে গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই রদবদল সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি।

নবান্ন সূত্রে খবর, সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের পাশাপাশি তাঁদের চাহিদার দিকেও নজর রাখা হবে।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের দিকে নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রকল্পও এনেছেন তিনি। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বিশেষ বৃত্তি চালু করা হয়েছে। কিন্তু তারপরেও সংখ্যালঘু অসন্তোষের খবর পাওয়া যাচ্ছিল। এরপরই সংশ্লিষ্ট দফতর নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্যেও বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এতদিন কোন জেলা থেকে কতজন কোথায় কাজে যাচ্ছেন- তার সরকারি খতিয়ান থাকত না। অন্য রাজ্য থেকে বাংলায় কতজন কাজে আসছেন তারও নথি ছিল না। ফলে কোনও সমস্যা হলে সঠিক তথ্য পাওয়া দুষ্কর হয়ে যেত। সেই সমস্য়া মেটাতে পরিযায়ী শ্রমিক পর্ষদ গঠন করেছে রাজ্য় সরকার। তার চেয়ারম্যান মলয় ঘটক। এই পর্ষদ পরিযায়ী শ্রমিকদের খতিয়ান রাখবে।

আরও পড়ুন- সরকারি কর্মচারীদের জন্য সুখবর: উৎসব বোনাস বাড়াল রাজ্য

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...