Friday, June 26, 2026

ফ্রান্সকে নিয়ে গান, বিতর্কে মেসি

Date:

Share post:

বিতর্কে জড়ালেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর কিলিয়ান এমবাপেকে নিয়ে মস্করা করে বিতর্কে জড়িয়ে ছিলেন আর্জন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই নিয়ে কম বিতর্কও হয়নি। আর এবার সেই ফ্রান্সকে নিয়েই বিতর্কে জড়ালেন মেসি।

সম্প্রতি আর্জেন্তিনায় গিয়ে পানামার বিরুদ্ধে প্রীতি ম‍্যাচ খেলতে নেমেছিল মেসির দল। সেই ম‍্যাচে ২-০ গোলে জেতে নীল-সাদা ব্রিগেড। গোলও পায় মেসি। সেই ম্যাচ শেষে বিশ্বকাপ ফাইনালে পরাজিত দেশ ফ্রান্সকে কটাক্ষ করা হয়েছে একটি গানের মাধ্যমে। সেই গানে যোগ দিয়েছিলেন মেসিও। দলের বাকি ফুটবলারদের সঙ্গে গান করেছেন তিনিও। গানের কথায় ছিল, “ফ্রান্সের জন্য এক মিনিটের নীরবতা পালন করো। ওরা মারা গিয়েছে।”সেই গানে পড়শি দেশ ব্রাজিলকেও কটাক্ষ করা হয়েছে। এই গানের ভিডিও ইতিমধ্যে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার পর থেকে শিরোনামে মেসি। তিনি কেন সতীর্থদের সঙ্গে গানে গলা মেলালেন সেই প্রশ্ন করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন:জল্পনার অবসান, কলকাতার নতুন অধিনায়ক হলেন নীতিশ রানা


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...