Tuesday, June 2, 2026

ক্ষমা চাওয়ার প্রমাণ দিন: রাহুলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি সাভারকরের নাতির

Date:

Share post:

বিনায়ক দামোদর সাভারকরকে(Vinayak Damodar Savarkar) অপমান করার জন্য এবার রাহুলের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন সাভারকরের নাতি রণজিৎ সাভারকর(Ranjit Savarkar)। কড়া সুরে রাহুল গান্ধীকে(Rahul Gandhi) চ্যালেঞ্জ করে জানালেন বীর সাভারকর ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছিলেন প্রমাণ করুন। প্রমাণ না করতে পারলে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা করব।

সম্প্রতি বিদেশে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল বিজেপি। এর প্রেক্ষিতেই রাহুল জানান, ‘আমি সাভারকর নই, যে ক্ষমা চাইব। আমি গান্ধী।’ রাহুলের এই মন্তব্যের পাল্টা বীর সাভারকরের (Veer Savarkar) নাতি রণজিৎ সাভারকর সরাসরি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “রাহুল বলছেন উনি ক্ষমা চাইবেন না কারণ উনি সাভারকর নন। আমি ওকে চ্যালেঞ্জ করছি এমন কোনও নথি এনে দেখান, যাতে প্রমাণ হয় সাভারকর ক্ষমা চেয়েছিলেন। বরং তিনি নিজেই সুপ্রিম কোর্টে একাধিকবার ক্ষমা চেয়েছেন। রাহুল যেটা করছেন সেটা শিশুসুলভ। দেশপ্রেমীদের নাম নিয়ে রাজনীতি করাটা দুঃখজনক। আমি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করব।”

উল্লেখ্য, সাংসদ পদ বাতিল হওয়ার পর কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে সাভারকরকে নিয়ে মন্তব্যটি করেছিলেন রাহুল। প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতির সেই মন্তব্য নিয়ে বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাভারকরের প্রতি ‘অপমানজনক’ মন্তব্যের জন্য মহারাষ্ট্রের বিজেপি সাংসদরা ইতিমধ্যেই সংসদে রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকী কংগ্রেসের জোটসঙ্গী উদ্ধব ঠাকরেও (Uddhav Thackaray) কংগ্রেস নেতাকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দিয়ে দিয়েছেন। এবার খোদ সাভারকরের পরিবারের সদস্যরাও রাহুলকে কাঠগড়ায় তুলছেন।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...