Saturday, June 20, 2026

এখনই জামিন নয় অনুব্রতর! আবেদনের শুনানি পিছলো

Date:

Share post:

ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। বুধবার দিল্লি হাইকোর্টের অনুব্রতর জামিনের আবেদনের শুনানি স্থগিত করে দেয়। পরবর্তী শুনানি আগামী ২৭ জুলাই। অর্থ্যাৎ, প্রায় চারমাস তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রতকে।

আরও পড়ুন:শ্বাসকষ্ট নিয়ে তিহারেও জেল হাসপাতালে অনুব্রত
বুধবার দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কাছে জানতে চান কেন অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করছে তারা। সেই প্রশ্নের জবাবে ইডির তরফে বলা হয়, অনুব্রতকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন আগেই জানানো গিয়েছিল। কিন্তু তিনি একাধিক মামলা করায় হেফাজতে নিতে দেরি হয়।

পাল্টা অনুব্রতর আইনজীবী জানান, কেন অনুব্রতকে ইডি হেফাজতে নিল তা স্পষ্ট নয়। এখনও তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দেওয়া হয়নি। ইডির তরফে আদালতে জানানো হয়েছে, কেন তারা বিরোধিতা করছে।


শুনানি শেষে বিচারক জানান, সেই কপি যেন অনুব্রত মণ্ডলের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি, অনুব্রতর সব মামলার শুনানির জন্য আগামী ২৭ মার্চের দিন ধার্য করা হয়েছে।

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...