Monday, March 16, 2026

উচ্চ প্রাথমিকের পাঁচশোর বেশি OMR শিটে গরমিল , হলফনামা SSC-এর !

Date:

Share post:

নিয়োগ দুর্নী*তি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু, এবার খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চাকরিচ্যুত করার বিষয়ে সুপ্রিম কোর্টে সুর চড়িয়েছেন চাকরি খোয়ানোর মুখে দাঁড়ানো নবম ও দশম শ্রেণির শিক্ষকদের আইনজীবী। কারোর কথা না শুনে কী ভাবে পাঁচ হাজার লোকের চাকরি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি , এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রোহতগি (Mukul Rohotagi)। আগামী ১২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গ্রুপ ডি বা নবম-দশমের নিয়োগের ক্ষেত্রে ওএমআর তথ্যে (OMR Sheet) গণ্ডগোলের অভিযোগ উঠেছে । এবার উচ্চ প্রাথমিকেও (Upper Primary) সেই একই ঘটনা। OMR শিটের গরমিলের কথা স্বীকার করে এবার খোদ স্কুল সার্ভিস কমিশন (SSC) আদালতে হলফনামা দিতে চলেছে। OMR শিটে পাঁচশোর বেশি গরমিল রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত ২০১৬ সালে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ হয়েছিল। পরবর্তীতে মামলা সংক্রান্ত জটে বেনিয়মের অভিযোগ ওঠায় ২০২০ সালে প্যানেল বাতিল হয়ে যায়। আদালতের নির্দেশ দেয় গোটা বিষয়টি খতিয়ে দেখার। সেই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কমিশনের তরফে বলা হয় যে সমস্ত ওএমআর খতিয়ে দেখা হয়েছে। তাই এবার কাদের OMR শিটে গণ্ডগোল রয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করতে চলেছে কমিশন। কিন্তু এর পরেও ১৪৬৩টি শূন্যপদ নিয়ে জটিলতা রয়েই গেল। এই নাম বাদ যাওয়ার ফলে ঘোষিত ১৪ হাজার ৩৩৯ শূন্যপদ থেকে যোগ্য প্রার্থীর সংখ্যা কমে দাঁড়াল ১২ হাজার ৫৮৯। এই হলফনামাই কমিশন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে জমা দেবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত হলফনামায় এসএসসির তরফে জানানো হয়েছে যে প্যানেলে থাকা ১৪,৩৩৯ জন প্রার্থীর মধ্যে ১৪৬৩ জন অযোগ্য। এর মধ্যে আবার ৫৫৯ জনের OMR-এ গরমিল রয়েছে বলে দাবি SSC-র।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...