Monday, June 8, 2026

ওয়াশিং মেশিন ভাজপা! ধর্নামঞ্চে ‘কালো’ কাপড় ‘সাদা’ করলেন মমতা

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, গণতন্ত্রের কণ্ঠরোধ সহ একাধিক অভিযোগ তুলে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা যত বাড়ছে এই ধর্না মঞ্চে ভিড় বাড়ছে ততই। এই মঞ্চেই বিজেপির(BJP) বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তুলে ধরা হল ‘ভাজপা ওয়াশিং মেশিন'(BJP Washing Machine)। আর সেই মেশিনে কীভাবে কালো জিনিস সাদা হয় তা হাতে কলমে দেখালেন তৃণমূল(TMC) নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

বিজেপিকে তোপ দেগে বার বার তৃণমূল নেতাদের বলতে শোনা গিয়েছে, ‘বিজেপি বিরোধিতা করলেই সবার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে ইডি-সিবিআই। আর বিজেপিতে যোগ দিলেই তাঁরা হয়ে যাচ্ছে সাধু। তখন আর কোনও মামলা হচ্ছে না দলবদলুদের বিরুদ্ধে। বিজেপি যেন ওয়াশিং মেশিন।’ বুধবার ধর্নামঞ্চে বিজেপির সেই প্রতিকি ওয়াশিং মেশিন তুলে ধরেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা কাপড়ে মুড়ে ওয়াশিং মেশিন মঞ্চে তুলে আনেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেনরা। সাদা কাপড়ে ঢাকা এই ওয়াশিং মেশিনের কাপড় সরিয়ে মুখ্যমন্ত্রী কালো কাপড় ঢুকিয়ে দেন তার মধ্যে, অন্যদিক দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় সাদা কাপড়। এরপর কালো থেকে সাদার এই অদলবদলের প্রতীক হিসেবে ফিরহাদ হাকিমকে দেখা যায় সম্পূর্ণ সাদা পোশাকে। এবং অরূপ বিশ্বাসকে দেখা যায় সম্পূর্ণ কালো পোশাকে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই পাশে বসে থাকতে দেখা যায় এই দুই মন্ত্রীকে। মঞ্চে “ওয়াশিং মেশিন ভাজপা…” গান গাইতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। তাঁকে সঙ্গ দেন দলের বাকি নেতা নেত্রীরা।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...