Sunday, June 7, 2026

জিডি বিড়লা স্কুল ছাত্রীর শ্লী*লতাহানি মামলায় দো*ষী সাব্যস্ত দুই শিক্ষক !

Date:

Share post:

বিচার পেলেন নির্যা*তিতা, ৬ বছরের অপেক্ষার পর অবশেষে নাবালিকা ধ*র্ষণ মামলায় দুই স্কুল শিক্ষককে দো*ষী সাব্যস্ত করল আদালত। ২০১৭ সালে রানিকুঠির জিডি বিড়লা স্কুলের (G D Birla Centre for Education) এক চার বছরের শিশুকে যৌ*ন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়েছিল কলকাতা। ক্ষোভে ফেটে পড়েছিলেন অভিভাবকরা। এরপরেই অভিযোগের ভিত্তিতে শারীরশিক্ষার দুই শিক্ষককে গ্রেফ*তার করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের চার ও ছয় নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই বুধবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত (Alipore Court)। আগামী ৩১ মার্চ তাঁদের সা*জা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

আজ থেকে প্রায় বছর ছয়েক আগে রানিকুঠির জিডি বিড়লা স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে দুই শিক্ষকের বিরুদ্ধে। জানা যায় ঘটনা ঘটার দিন স্কুল ছুটির পর অভিভাবকেরা তাঁদের বাড়ির মেয়ে অঝোরে কাঁদছে। নাবালিকা পোশাকে রক্ত দেখে সন্দেহ হয় অভিভাবকদের। হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারেন, নাবালিকার যৌন নির্যাতন করা হয়। ঘটনার কথা জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। সেই মামলায় যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই নাবালিকার অভিভাবকেরা। শিশুটির গোপন জবানবন্দি নেওয়া হয়। অবশেষে ৬ বছর পর আজ বুধবার সেই মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত।

 

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...