Friday, February 27, 2026

মাসের শেষ দিন থেকেই প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু টিএস শিবাগ্ননমের !

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Justice Prakash Shrivastava)কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ তারিখে। শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করতে চলেছেন টি এস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)। তাঁর নাম প্রস্তাবনা করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে ছিলেন। এবার কলকাতা হাইকোর্টেও তাঁর কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে।

টিএস শিবাগ্ননম (Justice TS Sivagnanam) মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থেকে ২০২১-এর অক্টোবরেই বদলি হয়ে কলকাতায় আসেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের কলেজিয়াম বিচারপতি টি এস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে। বর্তমান বিচারপতির মেয়াদ শেষের প্রায় দেড় মাস আগেই নতুন নাম প্রস্তাব করে শীর্ষ আদালত। টি এস শিবগ্ননম বহু বছর ধরে আইনজীবী হিসেবে কর্মরত। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার দুবছর পর ২০১১ সালে স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে মাদ্রাজ হাইকোর্টে থেকে কলকাতা হাইকোর্টে আসেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মার্চের শেষ দিনেই কার্যভার গ্রহণ করতে চলেছেন টি এস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)।

 

spot_img

Related articles

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো...

২৯৪ নয়, ২৫০ বিধানসভা কেন্দ্র ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রা: জুড়ল হাই কোর্টের শর্ত

নিছক দলীয় কর্মীদের সংগঠিত করতে যে যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়ে গোটা রাজ্য ঘোরানোর দাবি ঘটা করে করছেন...

জয়ের হ্যাটট্রিক অধরাই, জামশেদপুরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

দুপুরের ভূমিকম্পে কেঁপে উঠছিল কলকাতা, সন্ধ্যায় জামশেদপুরের বিরুদ্ধে কেঁপে গেল ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচ জয়ের পরই হারের মুখ...

কলকাতায় ভূমিকম্পের জেরে রাস্তায় ধস, বেহালায় ৪০ ফুট ফাটল ঘিরে আতঙ্ক

ভূমিকম্পের (Kolkata Earthquake) জেরে কলকাতায় রাস্তায় বিরাট ফাটল। বেহালার (behala road crack) পর্ণশ্রী এলাকার ১৩২ নম্বর ওয়ার্ডে সাগর...