Tuesday, May 19, 2026

শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চে মাছি তাড়াচ্ছেন বঙ্গ নেতারা

Date:

Share post:

মহানগরে এ যেন মহাটক্কর।রাজ্যের প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ সকাল থেকে কলকাতার রাস্তায়। একদিকে যখন শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , অন্যদিকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে অবস্থানে বিজেপি।মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে যখন ভিড় ক্রমেই বাড়ছে, তখন শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চ রীতিমতো ফাঁকা। পথচলতি মানুষের কৌতূহলী চাহনি ছাড়া বিজেপির ধরনা মঞ্চ কার্যত ফাঁকা।

এদিনের ধরনা মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী ধরনায় বসতে পারেন না। সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির অবস্থান মঞ্চ থেকে রাজ্য সরকার ও শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিনের বিজেপির মঞ্চ থেকে ধরনা নিয়ে কংগ্রেসকেও আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, “সব জায়গায় জেল বাড়ানো হচ্ছে। একটা পার্টিকেই জায়গা দেওয়া যাচ্ছে না। এদিকে কংগ্রেসের এক বড়নেতা যাবেন ভিতরে। কার কত বড় নেতা জেলে যাবেন, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। দিল্লি-কলকাতাতে ধরনা চলছে। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে ধরনা চলছে। কিন্তু কেউ বাঁচাতে পারবে না।”

তিনি বলেন, টাকার বদলে চোখ দেখালে কোনও লাভ হবে না। টাকা নিলে হিসেবে দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীও জানিয়েছেন বাংলার দুর্নীতির কাছে টাকা আটকে রাখা হয়েছে। আমারও মোদিজির পাঠানো ২ লাখ ২৯ হাজার কোটি টাকার হিসেব চাই।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...