Saturday, April 18, 2026

আইপিএলের উদ্বোধনী ম্যাচে থাকছেন না রোহিত শর্মা

Date:

Share post:

আইপিএলের উদ্বোধনী ম্যাচে থাকছেন না রোহিত শর্মা।জানা আইপিএলের উদ্বোধনী ম্যাচে থাকছেন না রোহিত শর্মা।জানা গিয়েছে, ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা এই মরসুমে বেশ কিছু ম্যাচের বাইরে থাকতে পারেন।কারণ, আইপিএল মিটলেই ওয়ানডে বিশ্বকাপের দামামা বেজে যাবে।সেই কথা মাথায় রেখে রোহিত শর্মার কাজের চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট।আইপিএল ২০২৩ ফাইনালের ঠিক এক সপ্তাহ পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে টিম ইন্ডিয়াকে৷

টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, রোহিত শর্মার জায়গায়, সূর্যকুমার যাদব আইপিএল ২০২৩-র উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব সামলাবেন। ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বোঙ্গালুরুর সাথে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম ম্যাচ। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব সামলাতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। এর আগে সূর্যকুমার যাদব অবশ্য আইপিএলে একবারও অধিনায়কত্বের দায়িত্ব নেননি।

রোহিত শর্মা আইপিএলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক। রোহিত শর্মার নেতৃত্বে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালে আইপিএল ট্রফি জিতেছিল৷যদিও মুম্বই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই।

 

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...