Monday, June 8, 2026

এপ্রিলের শেষে রাজ্যে জারি হতে পারে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি !

Date:

Share post:

ভোটের দামামা বাজতে আর মাসখানেকও বাকি নেই। ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে প্রায় সব রাজনৈতিক দলই। বাংলা নববর্ষ (Bengali New year) শুরুর সপ্তাহখানেকের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) ঘোষণা হতে পারে বলেই মনে করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি হওয়ার পর ২৩ দিন থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে মে মাসের শুরুতেই পঞ্চায়েতের ভোট পর্ব চলতে পারি বলে অনুমান করা হচ্ছে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে কোন রকমের গন্ডগোল না হয় সেই দিকে করা দৃষ্টি দিয়েছে রাজ্যের শাসক দল। ভোট যাতে স্বচ্ছ ও সুষ্ঠু ভাবেই হয় তার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে চলেছে। উল্লেখ্য ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে ২০৪টি, পঞ্চায়েত সমিতিতে ৩০৯৮ এবং গ্রাম পঞ্চায়েতে ১৬ হাজার ৮৬১ টি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিলেন। এর জেরে অনেকে নির্বাচন প্রক্রিয়ার দিকে আঙুল তুলেছিলেন। ঠিক সেই কারণে আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে সব রাজনৈতিক দলই যাতে মনোনয়নপত্র জমা দিতে পারে কমিশন সেদিকে করা নজর রাখবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের জন্য তিন রঙের ব্যালট পেপারের ই-টেন্ডারও ডাকা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের জন্য সাদা পঞ্চায়েত সমিতির জন্য গোলাপী এবং জেলা পরিষদের জন্য হলুদ রঙের পেপার রাখা হবে বলে খবর।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...