Tuesday, April 28, 2026

প্রেমিকের দিল্লিতে পা পড়ল প্রেমিকা পরিণীতির !

Date:

Share post:

জল্পনা যে সত্যি হচ্ছে তার প্রমাণ মিলেছে বিগত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া (Social Media) আপডেটে। এবার তো সোজা রাজধানীতে (Delhi) পৌঁছে গেলেন রাঘবের পরিণীতি (Raghav Chadda & Parineeti Chopra)। আর এয়ারপোর্টে রিসিভ করতে হাজির স্বয়ং আপ নেতা (AAP Leader)। লোকচক্ষু এবং ক্যামেরার আড়ালে মগ্ন লাভ বার্ডস। রাঘব – পরিণীতির শুভ পরিণয় কি আসন্ন? মহারাষ্ট্র থেকে প্রেমের মরসুম এখন সোজা দিল্লিতে।

আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেমের জল্পনায় সিলমোহর মিলেছিল মুম্বাইয়ের এক রেস্তোরাঁর ছবি দেখে। এরপর মঙ্গলবার আম আদমি পার্টির আরও এক নেতা সঞ্জীব আরোরার টুইটে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় পরিণীতির ফ্যানেদের কাছে । দিল্লিতে প্রেমিকের গাড়িতে উঠে কি রাঘবের বাড়িই গেলেন পরিণীতি? এই উত্তর মেলার আগেই দুজনে হারিয়ে গেলেন একে অন্যের সঙ্গে। যদিও পরে অভিনেত্রীর পোস্টে সারাদিনের রোজনামচার ঝলক মিলল। মোমো খাওয়া আর ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করলেন নায়িকা নিজেই। দিল্লির আবহাওয়ায় কি প্রেমের গল্প তৈরি করছেন অভিনেত্রী, অতীতের স্মৃতি রোমন্থন নাকি আগামীর স্বপ্ন বোনা ? ঠিক কোন কাজে ব্যস্ত বলি অভিনেত্রী সেটা তাঁর হাসি মুখের ছবি দেখে বেশ স্পষ্ট। বিনোদন এবং রাজনীতি-জগতের দুই তারকা পাকাপাকিভাবে ছাদনা তলায় কবে যাবেন এখন সেই আশায় দিন গুনছেন অনুরাগী আর সমর্থকরা।

 

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...