Wednesday, May 13, 2026

সুপার কাপের প্রস্তুতি ম্যাচে মহামেডানকে ৪-৩ গোলে হারাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

আসন্ন সুপার কাপের প্রস্তুতি ম্যাচে মহামেডান স্পোর্টিংকে ৪-৩ গোলে হারাল ইস্টবেঙ্গল। লাল-হলুদের গোলদাতা জেক জার্ভিস, লালচুংনুঙ্গা, হিমাংশু জাংড়া এবং ক্লেটন সিলভা। মহামেডানের গোলদাতা দাউদা এবং ওয়েন ভাজ। তাদের একটি গোল আত্মঘাতী। রবিবার চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলে কেরল রওনা হবে ইস্টবেঙ্গল।

ম্যাচের প্রথমার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ১৪ মিনিটে জেক জার্ভিসের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও পাল্টা আক্রমণে খেলায় ফিরে আসে সাদা-কালো ব্রিগেড। গোল খাওয়ার ৩ মিনিটের মধ্যে মহামেডানকে সমতায় ফেরান দাউদা। এরপর ম্যাচের ২৪ মিনিটে রাকিপের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। হাড্ডাহাড্ডি এই প্রস্তুতি ম্যাচের ৩২ মিনিটে লালচুংনুঙ্গার গোলে খেলায় ফেরে লাল-হলুদ ব্রিগেড। তবে প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় কর্ণার থেকে ওয়েন ভাজের গোলে এগিয়ে যায় মহামেডান। প্রথমার্ধের ম‍্যাচের ফলাফল থাকে ৩-২।

দ্বিতীয়ার্ধে দু’দল আক্রমণের পাশাপাশি রক্ষন-এও নজর দেয়।  ম‍্যাচের ৭৫ মিনিটে হিমাংশুর গোলে ৩-৩ করে ইস্টবেঙ্গল। এরপর ম‍্যাচের ৮৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন লাল হলুদ দলের প্রধান অস্ত্র ক্লেইটন সিলভা।

আরও পড়ুন:আগামিকাল আইপিএলের প্রথম ম‍্যাচে নামছে গুজরাত-চেন্নাই, তার আগে দু’দলের শক্তি

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...