Thursday, May 21, 2026

‘আমি আত্মসমর্পণ করব না’: ভিডিও বার্তায় জানালেন অমৃতপাল

Date:

Share post:

পাঞ্জাব-হরিয়ানা পুলিশকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং।কখনও পাঞ্জাব তো কখনও হরিয়ানা, আবার মাঝেমধ্যে তাঁকে নিউ দিল্লিতেও দেখা যাচ্ছে। কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কেউই তাঁকে ধরতে পারছেন না। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ইউটিউবে লাইভ ভিডিও বার্তা পোস্ট করলেন খলিস্তানি নেতা। জানালেন, ‘আমি পলাতক নয়, খুব তাড়াতাড়িই সবার সামনে আসব।’

আরও পড়ুন:আকাশি জামা , নেভি ব্লু ট্রাউজার্স , মাথায় ছাতা! পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালালেন অমৃতপাল!

ঠিক কী বললেন অমৃতপাল?
‘আমি পলাতক নই, কোথাও পালিয়ে যাইনি। আমি বিদ্রোহী। আমি আত্মসমর্পণ করব না। কিন্তু খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসব। আমি সরকারকে ভয় পাই না, তারা যা খুশি করতে পারে। আমি মরতেও ভয় পাই না।’পাশাপাশি পরিবারের উদ্দেশে তিনি বলেন, “কন্টকাকীর্ন পথে হাঁটছি আমি। তাঁরা যেন ধৈর্য্য না হারান।”
তবে এই প্রথমবার নয়, এর আগেও ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। সেখানে তিনি দাবি করেন, ঈশ্বরের আশীর্বাদেই তিনি পালাতে পেরেছেন। লাইভ চলাকালীন হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “যে ভাবে সরকার আমার সহযোগীদের গ্রেফতার করে জেলে ঢোকাচ্ছে, তা ঠিক হচ্ছে না। গোটা খালসা সম্প্রদায়ের এখন এক হয়ে স্বাধীন পাঞ্জাবের পক্ষে জনমত গঠন করা উচিত।” যে ইউটিউব চ্যানেল থেকে অমৃতপাল লাইভ ভিডিয়োয় এসেছিলেন, কিছু সময় পরেই সেটিকে দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়।

গত ১১ দিন ধরে পলাতক রয়েছেন অমৃতপাল ও তাঁর সঙ্গী পাপালপ্রীত সিংহ। নাগালে পেয়েও তাঁদের ধরতে পারেনি পুলিশ। বার বার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হচ্ছেন খলিস্তানি নেতা।প্রশ্ন এখন একটাই, কোথায় রয়েছেন অমৃতপাল ?

 

 

Related articles

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...